COHORT 01 · KICKOFF 27 NOV 2026 · RADISSON BLU DHAKA + ONLINE
দুই মাসে আপনার নিজের AI ভেঞ্চার। বানানো, রিলিজ, চালু।
শেখা নয়, বানানো। আট সপ্তাহ পরে আপনার হাতে থাকবে একটা লাইভ AI প্রোডাক্ট: আসল স্টোরে রিলিজ করা, আসল ইউজারের হাতে, আসল সংখ্যা সহ। কাজ আপনার, প্রোডাক্টও আপনার।
Learning Bangladesh · ১,০০,০০০+ লার্নার · ৪টা লাইভ প্রোডাক্ট স্টোরে
- ৮ সপ্তাহ
- ১০০ সিট
- ৩টা ট্র্যাক: Web · Android · Extension
- Kickoff ২৭ নভেম্বর
৪ মিনিটের কয়েকটা প্রশ্ন। শেষে আপনার নিজের ৮-সপ্তাহের ম্যাপ, আপনার ট্র্যাক, খরচের হিসাব, আর ইনভেস্টমেন্টের সংখ্যাটা।
Kickoff শুরু হতে বাকি

প্রথমে একটা আয়না
AI নিয়ে তিনটা প্রশ্ন। সত্যি করে উত্তর দিন।
- 01
AI দিয়ে এমন কিছু বানিয়েছেন যেটা এখন চালু আছে?
- 02
আপনার বানানো কিছুর কি একজনও ইউজার আছে?
- 03
AI দিয়ে গত ৬ মাসে একটা টাকাও আয় হয়েছে, বা একটা প্রোডাক্ট রিলিজ হয়েছে?
কোর্স না। ওয়ার্কশপ না। সার্টিফিকেট না।
একটা ভেঞ্চার প্রোগ্রাম।
আপনি শেখার ঘণ্টার জন্য টাকা দিচ্ছেন না। শেষ দিনে যা আপনার হাতে থাকে, সেটার জন্য দিচ্ছেন: একটা লাইভ প্রোডাক্ট, নিজের মেশিনে চলা এজেন্ট স্ট্যাক, আর আবার করার ক্ষমতা, আমাদের ছাড়াই।
যাদের জন্য
- যাঁরা AI টুল চেনেন কিন্তু নিজের কিছু বানাননি
- ব্যবসার মালিক যাঁরা পাশে দ্বিতীয় একটা ইঞ্জিন চান
- যাঁরা নিজের ব্যবসাটাকেই AI-first করে নতুন করে সাজাতে চান
- সপ্তাহে ১০ ঘণ্টা দিতে পারবেন এমন মানুষ
যাদের জন্য না
- যাঁরা ভিডিও দেখে শিখতে চান
- "আমার হয়ে বানিয়ে দিন" চাওয়া কেউ
- সপ্তাহে ১০ ঘণ্টা যাঁর নেই
- দুই মাসে ইনকামের গ্যারান্টি খুঁজছেন যাঁরা
তিন দরজা, এক রুম
আপনি কোন দরজা দিয়ে ঢুকছেন?
- ০১ব্যবসা নেই?আপনি একটা ভেঞ্চার নিয়ে বের হবেন।এই দরজায় আবেদন
- ০২ব্যবসা আছে?পাশে আরেকটা AI-চালিত ভেঞ্চার দাঁড় করাবেন।এই দরজায় আবেদন
- ০৩ব্যবসাটাই বদলাতে চান?সেটাকেই AI-first করে নতুন করে বানাবেন।এই দরজায় আবেদন
তিন দরজা, এক রুম। আট সপ্তাহ সবার একই; ভেঞ্চারটা আলাদা।
আট সপ্তাহ, আটটা শিপ
প্রতি সপ্তাহে একটা জিনিস শিপ হয়।
- W01
ভেঞ্চার বাছাই, স্ট্যাক ইন্সটল
শিপডএক পাতার Venture Definition + নিজের মেশিনে চালু স্ট্যাক
গেট: স্কোপ যথেষ্ট ছোট না হলে Week 2-এর আগে নতুন করে লেখা হয়
- W02
রিসার্চ, এজেন্ট দিয়ে
শিপডValidation Note: দরকারটা, প্রমাণ, সিদ্ধান্ত
- W03
v0 বিল্ড
শিপডচালু v0, ৬০ সেকেন্ডে দেখানো যায়
- W04
রিলিজ
শিপডনিজের ডোমেইনে লাইভ + স্টোরে সাবমিট
গেট: সাবমিট, নয়তো তারিখসহ লিখিত ব্লকার
- W05
ক্রিয়েটিভ ইঞ্জিন
শিপডব্র্যান্ড কিট + এক ক্যাম্পেইনের অ্যাসেট, নিজের পাইপলাইনে
- W06
ডিস্ট্রিবিউশন
শিপডপিক্সেল ভেরিফাইড + আসল টাকায় লাইভ ক্যাম্পেইন
গেট: ট্র্যাকিং ভেরিফাই না হলে ক্যাম্পেইন চলে না
- W07
টাকা আর হিসাব
শিপডপেমেন্ট পাথ + সত্যি বলা ড্যাশবোর্ড
- W08
লঞ্চ + Demo Day
শিপডলঞ্চ, ৯০ দিনের প্ল্যান, রেকর্ডেড ডেমো
প্রতি সপ্তাহে একটা মেইন ক্লাস (শুক্রবার সকাল), একটা ট্র্যাক সাপোর্ট সেশন, একটা শিপ করা জিনিস। যে সপ্তাহে কিছু শিপ হয় না, সেটা ব্যর্থ সপ্তাহ; আমরা সেটা চুপচাপ হতে দিই না।
- ৮
- সপ্তাহ
- ৮
- আর্টিফ্যাক্ট
- ১
- লাইভ প্রোডাক্ট
শেষ দিন
শেষ দিনে যা আপনার হাতে থাকে, প্রথম দিনে যা ছিল না।
01একটা লাইভ AI প্রোডাক্ট
আসল একটা প্ল্যাটফর্মে রিলিজ করা। Web নিশ্চিত; Android আর Chrome Extension ট্র্যাকে স্টোরে সাবমিশন।
উদাহরণ: Shehzin, Google Play-তে
- 02
নিজের এজেন্ট স্ট্যাক
আপনার মেশিনে, আপনার অ্যাকাউন্টে। ডেভেলপমেন্ট এজেন্ট, রিসার্চ এজেন্ট, ক্রিয়েটিভ পাইপলাইন, রিপোর্টিং লুপ। প্রোগ্রাম শেষেও চলে।
উদাহরণ: Claude Code + Vercel
03একটা ব্র্যান্ড কিট
নাম, মার্ক, রং, টাইপ, ভয়েস, টেমপ্লেট। যা-ই পাবলিশ করেন, এক জিনিস দেখায়।
উদাহরণ: QuizJhor-এর কিট
- 04
আসল সংখ্যাসহ ডিস্ট্রিবিউশন
ট্র্যাকিং ভেরিফাইড, একটা ক্যাম্পেইন আসল টাকায়, একটা মাপা কস্ট-পার-রেজাল্ট। সংখ্যাটা কুৎসিত হলেও ওটাই ডেলিভারেবল।
উদাহরণ: Meta Ads ম্যানেজার
- 05
একটা মানি পাথ
ভেঞ্চার টাকা নিতে পারে, বা যেখানে চার্জ করা স্কোপের বাইরে, কনভার্শন ইভেন্ট ফায়ার করে।
উদাহরণ: bKash + SSLCommerz
- 06
৯০ দিনের অপারেটিং প্ল্যান
আমরা থামার পরে আপনি কী চালান, কোন এজেন্টে, কত দিন পরপর। লিখিত, নির্দিষ্ট, আপনার।
- 07
Demo Day রেকর্ড
আপনার ভেঞ্চারের রেকর্ড করা প্রেজেন্টেশন। ইনভেস্টর, ক্লায়েন্ট, হায়ারিং, নিজের ক্রেডিবিলিটি।
- 08
Venture Record
এক পাতা: কী শিপ হলো, কোথায়, কবে, স্টোর লিংকসহ। সার্টিফিকেট না, রেকর্ড।
কোথায় শিপ হয়
একটা প্ল্যাটফর্ম আমাদের কমিটমেন্ট।
আপনার নিজের ডোমেইনে লাইভ ওয়েব প্রোডাক্ট। Android আর Chrome Extension ট্র্যাকে সাথে স্টোরে সাবমিশন। iOS আলাদা খরচ আর কড়া রিভিউ; সেটা আপগ্রেড পাথ, প্রথম প্রতিশ্রুতি না।
- Webনিজের ডোমেইন, সবার জন্য
- Google PlayAndroid ট্র্যাক
- Chrome Web StoreExtension ট্র্যাক
- App Storeআপগ্রেড পাথ
- Mac App Storeআপগ্রেড পাথ
- Microsoft Storeআপগ্রেড পাথ
স্টোরের অনুমোদনের তারিখ আমাদের হাতে নেই। সাবমিশন আমাদের, সিদ্ধান্ত Google বা Apple-এর।
যে স্ট্যাক ইন্সটল হয়
সবকিছু আপনার মেশিনে, আপনার অ্যাকাউন্টে।
- 01Claude + Claude Codeডেভেলপমেন্ট এজেন্ট
- 02GitHub + Vercelরিপো, ডিপ্লয়
- 03Supabaseডেটাবেস
- 04Meta Ads + Pixelডিস্ট্রিবিউশন
- 05আপনার ক্রিয়েটিভ পাইপলাইনকপি, ছবি, ভিডিও
প্রোগ্রাম ফি-র বাইরে, আপনার নিজের অ্যাকাউন্টে
| Claude Pro | প্রায় $20/মাস × ২ |
| ডোমেইন | প্রায় ৳১,৫০০/বছর |
| Google Play অ্যাকাউন্ট | $25, একবার |
| Meta অ্যাড স্পেন্ড | কমপক্ষে ৳১০,০০০ |
| Vercel, Supabase, GitHub | ফ্রি টিয়ার |
আনুমানিক ৳২৫,০০০ থেকে ৳৪০,০০০, আপনার নামে, আপনার অ্যাকাউন্টে।
প্রোগ্রাম শেষে সবটা আপনার কাছেই থাকে। আমাদের অ্যাক্সেস না, আপনার মালিকানা।
প্রমাণ
যাঁরা শেখাচ্ছেন, তাঁরা এই পদ্ধতিতেই বানিয়েছেন।
সবগুলো এজেন্ট-ফার্স্ট পদ্ধতিতে ছোট একটা টিম বানিয়েছে। লিংকে ঢুকে নিজে দেখুন।

PRACTITIONER FIRST
যিনি ক্লাস নেন, তাঁর প্রোডাক্টগুলো উপরের লিংকে।
Sabbir Ahmed
ফাউন্ডার, Learning Bangladesh ও PretendMind Ltd.
নিজের ভেঞ্চারগুলো এজেন্ট-ফার্স্ট পদ্ধতিতে বানান আর চালান। ১,০০,০০০+ লার্নার, ১২০+ ফুল-ডে ওয়ার্কশপ, আর Grameenphone, City Bank, BRAC, UNDP-র কর্পোরেট AI প্রোগ্রাম। প্রতিটা মেইন ক্লাস তিনি নিজে নেন।
ইনভেস্টমেন্ট
সংখ্যাটা আসে আপনার প্ল্যানের সাথে, আবেদনের পরে।
আমাদের ছাড়া এটা করাতে কী লাগত
| ২ জনের টিম দিয়ে v1 বানানো, ২ মাস | ৳৩,০০,০০০ |
| স্টোর রিলিজ, লিস্টিং, অ্যাসেট | ৳৪০,০০০ |
| ব্র্যান্ড কিট | ৳৬০,০০০ |
| একটা ক্যাম্পেইন সেটআপ, পিক্সেল, রিপোর্টিং | ৳৫০,০০০ |
| পেমেন্ট ইন্টিগ্রেশন | ৳৫০,০০০ |
| ৮ সপ্তাহের রিভিউ আর ডিরেকশন | ৳১,০০,০০০ |
| মোট | ৳৬,০০,০০০ |
উদাহরণের হিসাব, প্রতিশ্রুতি না। বাজারের গড় দর, ঢাকা।
যা ফি-র ভেতরে
- ৮ মেইন ক্লাস, রেকর্ডেড
- ৮ ট্র্যাক সাপোর্ট সেশন
- সাপ্তাহিক আর্টিফ্যাক্ট রিভিউ
- Kickoff আর Demo Day, Radisson Blu Dhaka, খাবার সহ
- ১২ মাস রেকর্ডিং অ্যাক্সেস
- ৬ মাস অ্যালামনাই চ্যানেল
- Venture Record
কোনো ভিআইপি টিয়ার নেই।
যা আমরা বলছি না
- 01
আয়ের কোনো প্রতিশ্রুতি নেই।
কত টাকা আসবে সেটা আমরা বলি না, বলা সম্ভবও না।
- 02
স্টোর অনুমোদনের তারিখ আমাদের হাতে নেই।
Google বা Apple তাদের নিয়মে, তাদের সময়ে সিদ্ধান্ত নেয়। আমরা রিভিউ-রেডি সাবমিশন আর রিজেকশনের পরে ফিরে দাঁড়ানোর সাপোর্ট দিই।
- 03
কাজ না করলে কিছু শিপ হবে না।
পদ্ধতি আমাদের, পরিশ্রম আপনার।
- 04
ইনভেস্টর বা ফান্ডিং নেই।
Demo Day-তে অতিথি আসতে পারেন; সেটা প্রতিশ্রুতি না।
- 05
আজীবন সাপোর্ট নেই।
রেকর্ডিং ১২ মাস, অ্যালামনাই চ্যানেল ৬ মাস। এটুকুই, আর এটুকু ঠিক।
গ্যারান্টি
যদি কাজ করেও শিপ না হয়
৮ ক্লাসের ৬টায় থাকলেন, ৮ আর্টিফ্যাক্টের ৬টা জমা দিলেন, তবু Week 8-এ সাবমিশন হলো না? আমরা সাবমিশন পর্যন্ত আপনার সাথে থাকব, বাড়তি টাকা ছাড়া।
- Week 2-এর ক্লাসের আগে পুরো টাকা ফেরত। কোনো প্রশ্ন না।
- Week 3-এর আগে একবার সিট অন্য কাউকে ট্রান্সফার।
রেভিনিউ, ইউজার, ডাউনলোড বা স্টোর অনুমোদন নিয়ে কোনো গ্যারান্টি নেই। ওগুলো আমাদের হাতে না।
ভর্তি যেভাবে হয়
- ০১আবেদন৪ মিনিট, প্রায় সবই ট্যাপ
- ০২আপনার ভেঞ্চার-ম্যাপসাথে সংখ্যাটা
- ০৩১৫ মিনিটের কলআমরা "না"-ও বলি
- ০৪অফার, টোকেন, সিটটোকেন সিট হোল্ড করে ৭ দিন
সিট ১০০টা। কল-এ আমরা "না"-ও বলি: যাঁর সপ্তাহে ১০ ঘণ্টা নেই, তাঁর টাকা নেওয়া খারাপ ব্যবসা।
প্রশ্ন

